৩ মার্চ ২০১৩ - ১৮:১৫

বিগত দুই বছর পূর্বে হতে এ অঞ্চলের বাসিন্দাদের আটকের প্রতিবাদে এ অঞ্চলের জনগণের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ধারাবাহিকতায় এদেশের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ১৫ জন নারীসহ মোট ১৭৬ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। আটককৃত ব্যক্তিদের মুক্তির দাবীতে তারা বিক্ষোভ করছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত শুক্রবার -১লা মে- এদেশের ‘আল-বুরাইদাহ’ অঞ্চল হতে ১৭৬ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তিদের মুক্তির দাবীতে বিক্ষোভকারীরা এ সময় স্বৈরাচারী সৌদি সরকার কর্তৃক সাধারণ নাগরিকদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

বিগত দুই বছর পূর্বে হতে এ অঞ্চলের বাসিন্দাদের কারাগারে আটকে রাখার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, এ সময় বিক্ষোভকারীরা তাদের দাবী পুরণের প্রতি গুরুত্বারোপ করে।

সৌদি কর্তৃপক্ষ দাবী করেছে যে, এ সকল ব্যক্তিরা অবৈধ সমাবেশ বন্ধ করার বিষয়ে প্রশাসন কর্তৃক প্রদত্ত নির্দেশ অমান্য করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের মাঝে ১৫ জন নারীও রয়েছে। বিক্ষোভকারীরা তদন্ত এবং জেরা বিষয়ক কার্যালয়ের সম্মুখে ১২ ঘন্টা যাবত বিক্ষোভ পালন করে।

ইতিপূর্বে হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন বিবৃতিতে, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদেরকে গ্রেপ্তার না করা এবং তাদের বিরুদ্ধে আদালত গঠন না করার প্রতি আহবান জানিয়েছে।

সংস্থাটির ২০১২ সালের প্রতিবেদনে এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে যে, শান্তিপূর্ণ মিছিল হতে শত শত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রিয়াদ। এছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে তাদের ধর্ম ভিত্তিক ও রাজনৈতিক সমালোচনা মূলক মন্তব্যের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, কোনরূপ কারণ দর্শাও ছাড়াই এদেশের হাজার হাজার নাগরিক বর্তমানে কারাগারে আটকে রাখা হয়েছে।#